Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক
  • যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই
  • যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী
  • স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ
  • যশোরে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ
  • কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
  • এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জুলাই অভ্যুত্থানের এক বছর পরেও মানুষ গণতান্ত্রিক অধিকার বঞ্চিত : অমিত

banglarbhoreBy banglarbhoreJuly 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আজ রক্তস্নাত জুলাইয়ের বর্ষপূর্তি পালিত হয়েছে। যে গণতান্ত্রিক বাংলাদেশের আশা আকাক্সক্ষা এবং স্বপ্ন নিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম আফসোস জুলাই অভ্যুত্থানের এক বছর পরও দেশের মানুষ সে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। আজও দেশের মানুষ তার ভোটের অধিকার ফিরে পায়নি। মানুষের মানবাধিকার সমুন্নত হয়নি এবং আইনের শাসন থেকে বঞ্চিত।

শুক্রবার যশোর জেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। পরে নিহতদের স্মরণে দলীয় কার্যালয় থেকে অধ্যাপক নার্গিস বেগম এবং অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মৌন মিছিল বের হয়।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, নতুন করে ফাঁদ পাতা হয়েছে। যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্রের মাধ্যমে ১৬ বছর ক্ষমতা দখল করে রেখেছিল। ঠিক একই ভাবে দেশি বিদেশি শক্তিরা নতুন করে ফাঁদ পাতছে। যাতে করে বিভিন্ন রাজনৈতিক শক্তি একে অপারের প্রতিপক্ষ হয়ে রাজপথে অবস্থান নেয়। দেশের গণতান্ত্রিক উত্তরণ হোক তারা সেটি চায়না। তাই মনে রাখতে হবে দীর্ঘ ১৬ বছরের লড়াই যেন ব্যর্থ না হয়। আজ যখন আনন্দ উৎসববের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের অধীনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করার কথা। তখন একদিকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকার ফেরৎ পাইনি, অপরদিকে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ রেখা টানা হয়েছে।

তিনি বলেন, আমাদের আর্দশের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে যখন অশ্লীল মন্তব্য এসেছে তখন সকলের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তারপরও আমাদের সকল নেতাকর্মী সর্বোচ্চ সংযম প্রদর্শন করে প্রতিক্রিয়া দেখায়নি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টিএস আইয়ূব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহ সভাপতি গোলাম রেজা দুলু, সম্পাদক মণ্ডলীর সাবেক সদস্য আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন। পরে জেলা বিএনপি কার্যালয় থেকে কালো ব্যাজ ও পতাকা সম্বলিত মৌন মিছিল বের হয়। মিছিলটি বঙ্গবাজার, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মণিহারে গিয়ে শেষ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক

    November 24, 2026

    যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই

    November 24, 2026

    যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.