Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ৮ দিনব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে যশোরে বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যশোরের যৌথ আয়োজনে এই মেলা চলবে আট দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালহা। এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ছাত্র প্রতিনিধি আল মামুন লিখন, খেলাফত মজলিস যশোরের সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সামাজিক বন বিভাগ যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনএম মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল।

এই বৃক্ষমেলার মূল লক্ষ্য পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করা। মেলায় সরকারি ও বেসরকারি ৩০টি নার্সারির স্টল অংশ নিয়েছে। যেখানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পাওয়া যাচ্ছে। দর্শনার্থীরা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা পরিদর্শন ও চারা সংগ্রহ করতে পারবেন। মেলার সমাপনী দিনে অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্যে সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হবে।
এই বৃক্ষমেলা যশোরের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.