Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই
  • অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতে আদালতে মামলা
  • যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা
  • মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
  • শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩
  • তালায় জলাবদ্ধতা নিরসনে এমপি’র মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে এবং সদর উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় শনিবার (৬ ডিসেম্বর) রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।


খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্পপরিদর্শন শেষে অনিন্দ্য ইসলাম অমিত  বলেন, ‘বেগম খালেদা জিয়া দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের অভিভাবক। তার শূন্যতায় বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়বে। গণতন্ত্র উত্তরণের পথে তার সুস্থতা এবং বেঁচে থাকা জরুরি। তিনি সুস্থ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধারে পথটা সহজ হবে। সেটি দেশের মানুষ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। ফলে আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সমগ্র দেশবাসী প্রার্থনা কামনা করছি।’


তিনি আরও বলেন, ‘প্রতিটি মেডিকেল ক্যাম্পে যশোরের ২৫ জন করে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছেন। প্রাথমিক পর্যায়ে যত প্রকার সেবা দেয়ার সুযোগ আছে, সেগুলো দেয়া হচ্ছে। বিনা মূল্যে প্রয়োজনীয় সব ওষুধ প্রদান করা হচ্ছে। যদি কোনো রোগীর অপারেশনের প্রয়োজন হয়, চিকিৎসকরা সেসব রোগীদের চিহ্নিত করছেন। পরবর্তীতে বিনামূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করা হবে।’ অমিত বলেন, ‘এছাড়া মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নেয়া কোনো রোগীর ফলোআপ চিকিৎসার প্রয়োজন হলে এই চিকিৎসকরা আগামী তিন মাস পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।’


ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপিসহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার নেতা রবিউল ইসলাম, ফারুক এহতেশাম পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া দীর্ঘায়ু ফ্রি মেডিকেল ক্যাম্প যশোর সুস্থতা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই

মে ৪, ২০২৬

অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা

মে ৪, ২০২৬

ইয়াবাসহ মাদক কারবারি আটক

মে ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.