Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই
  • পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত
  • নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
  • স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সাবেক জাতীয় ফুটবলারের
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি হয়তো স্বার্থক হতে পারে, কিন্তু সফল হবে না:অতিরিক্ত বিভাগীয় কমিশনার

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১৪, ২০২৫No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি হয়তো স্বার্থক হতে পারে, কিন্তু সফল হবে না:অতিরিক্ত বিভাগীয় কমিশনার
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ‘নাহিদা আক্তার জাহেদী মেধাবৃত্তি’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের ২১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এছাড়া, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেনও উপস্থিত ছিলেন।সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে দেবপ্রসাদ পাল বলেন, “যশোর কালেক্টরেট স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এতদূর এগিয়ে গেছে কিছু মানুষের কল্যাণে। শিক্ষা অনুরাগী জাহেদী সাহেবের কারণে এই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
শিক্ষার মান প্রসঙ্গে তিনি বলেন, জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা দরকার। এটি মানবসম্পদ গড়ে তোলার জায়গা। তবে আগের মতো প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারছে না। শিক্ষার মান নষ্ট হওয়ার পেছনে যোগ্য, দক্ষ, ও একনিষ্ঠ শিক্ষকের অভাব রয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক হয়ে গেছে এবং শিক্ষকরা দলাদলিতে ব্যস্ত। ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের দেশে মানবসম্পদ তৈরি হয়নি বলে ভৌত অবকাঠামো তৈরি হচ্ছে না। আদর্শ বিদ্যাপীঠ হিসেবে কালেক্টরেট স্কুল গড়ে উঠেছে। শিক্ষা ক্ষেত্রে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি হয়তো স্বার্থক হতে পারে, কিন্তু সফল হবে না।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেবপ্রসাদ পাল বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।

অতিরিক্ত কমিশনার বিভাগীয়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

জুন ৮, ২০২৬

পাইকগাছায় গণপিটুনীতে একজন নিহত

জুন ৮, ২০২৬

নাশকতা পরিকল্পনার অভিযোগে শার্শায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.