Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে দুই দিনব্যাপি মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • জীবননগরে ১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, সাংবাদিকদের অবমূল্যায়নে ক্ষোভ
  • নড়াইলে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নিপুণ রায় চৌধুরীর
  • কেশবপুরে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ
  • যশোরে ইসলামী আন্দোলনের নবমনোনীত সভাপতি মাওলানা আব্দুল হালিমকে সংবর্ধনা
  • ঝিকরগাছায় এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণ, কেন্দ্র সচিব আটক
  • রিপন অটোস জুনিয়র বিশ্বকাপে চ্যাম্পিয়ন ‘আর্জেন্টিনা’
  • বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ১৩, ২০২৫

সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
Share
Facebook Twitter LinkedIn

শরণখোলা সংবাদদাতা
পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচর সংলগ্ন সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক। তার খোঁজে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহিত আব্দুল্লাহর বাড়ি রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ ‘এমভি দি এক্সপ্লোরার’ শনিবার সকালে কচিখালীতে নোঙর করে। পর্যটকরা নৌকায় করে ডিমেরচর সিবিচে ঘুরতে যায়। ঘোরাঘুরির একপর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সাথে সমুদ্রে গোসল করার সময় আকস্মিকভাবে মাহিত সমুদ্রে তলিয়ে যান।
এ ঘটনার পরপরই জাহাজ স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নামলেও এখনও তার খোঁজ পাওয়া যায়নি।

ট্যুর অপারেটর অব সুন্দরবন এ্যাসোসিয়েশন (টোয়াস) সেক্রেটারি নাজমুল আযম ডেভিট বলেন, পর্যটক নিয়ে জাহাজ এমভি দি এক্সপ্লোরার শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে। জাহাজটি সুন্দরবন ঘুরে রোববার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেয়ার কথা ছিলো। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলাস্থ নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে নৌবাহিনী ডিমেরচরে রওনা হয়েছেন বলে টোয়াসের সেক্রেটারি জানিয়েছেন।

পূর্ব সুন্দরবন বন বিভাগে শরনখোলা রেঞ্জের এসিএফ রানা দেব জানান, কচিখালীর ডিমেরচর এলাকায় নিখোঁজ হওয়া পর্যটককে উদ্ধারের জন্য শরণখোলা, কটকা, কচিখালীর ফরেস্ট টিম, কোস্ট গার্ড, নৌবাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিখোঁজ পর্যটক শরণখোলা সুন্দরবন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে দুই দিনব্যাপি মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জীবননগরে ১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, সাংবাদিকদের অবমূল্যায়নে ক্ষোভ

নড়াইলে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ নিপুণ রায় চৌধুরীর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.