Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খুলনা বিভাগের পাঁচ জেলার ৪৬ সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের সহায়তা

সাংবাদিকতায় স্বাধীনতার সুযোগে সাংবাদিকরা উদাসীন হয়ে যাচ্ছে : মুহাম্মদ আবদুল্লাহ
banglarbhoreBy banglarbhoreSeptember 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
খুলনা বিভাগের পাঁচ জেলার সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে যশোর জেলা প্রশাসকের মিলনায়তনে যশোর, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া ও নড়াইলের ৪৬ জন সাংবাদিকদের হাতে সহায়তার চেক তুলে দেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আবারও মাথা চড়া দিয়ে উঁকি ঝুঁকি দিচ্ছে। মিছিল করছে, বিক্ষোভ করছে। ফ্যাসিবাদরা মাথা নাড়া দিচ্ছে আমাদের বিভেদের কারণে।

সাংবাদিকদের ভিতর পারস্পরিক কাঁদা ছোড়াছুড়ি করছি। একে অপরকে জামায়াত বিএনপি বলে ঘায়েল করছি। এই আত্মঘাতি প্রবণতা থেকে বের না হতে পারলে চরম আমাদের মূল্য দিতে হবে। এই মূল্য বিগত ১৫ বছরের চেয়েও কঠিন হবে।

দেশাত্ববোধ, গণতন্ত্র ও মূল্যবোধ ধারণ করে পারস্পরিক কাঁদা ছোড়াছুড়ি না করে জাতীয়তাবাদী, ইসলামপন্থী যাই হোক না কেন বাংলাদেশের পক্ষে কাজ করি।

সাংবাদিকতায় স্বাধীনতার সুযোগে সাংবাদিকরা উদাসীন হয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি আরোও বলেন, ‘লেখার স্বাধীনতা পেয়ে না ইচ্ছে লিখলাম, বললাম, এটা দায়িত্বশীল সাংবাদিকতা নয়। সাংবাদিকতার জায়গায় উদাসীন হয়ে যাচ্ছি আমরা। নিজেরা দায়িত্বশীলতার পরিচয় না দিলে আবারও সাংবাদিকতার স্বাধীনতা হারাবে বলেও তিনি মন্তব্য করেন। স্বাধীনতার সুযোগে আমরা যেন কোন ভুয়া নিউজ না করি। তাহলে এগুলোকে পুঁজি করে স্বাধীনতা হরণের প্রেক্ষাপট তৈরি হবে। সাংবাদিক নিপীড়নের আইন করার সুযোগ নিবে ক্ষমতাসীনরা।

মুহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে নতুন ফান্ড তৈরিতে সহায়তা করছে বর্তমান সরকার। সারা দেশে কর্মরত সত্তরোর্ধ্ব প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনতে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের উপপরিচালক বিএম রফিকুল ইসলাম, যশোরের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, বিএফইউজে নেতা রাশিদুল ইসলাম, প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, প্রেস ক্লাব যশোরের সাবেক সহসভাপতি নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ প্রমুখ।

অনুষ্ঠানে খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, নড়াইল ও মাগুরার ৪৫ জন সাংবাদিককে ২৫ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়।

উদাসীন কল্যাণ ট্রাস্টে মুহাম্মদ আবদুল্লাহ সহায়তা সাংবাদিক স্বাধীনতা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.