Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘প্রচলিত নির্বাচন ব্যবস্থা বাংলার জমিনে দেখতে চাই না’

খাজুরায় ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ
banglarbhoreBy banglarbhoreSeptember 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বায়েজীদ হোসাইন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন এবং চোখ হারিয়েছেন একটি সুন্দর দেশ পাবার জন্য। প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তি ও ভোট জালিয়াতির সুযোগ তৈরি করে, যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম দেয়। তাই এই নির্বাচন পদ্ধতি আর বাংলার জমিনে দেখতে চাই না।

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে যশোরের খাজুরায় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন খাজুরা সাংগঠনিক থানা শাখার আয়োজনে খাজুরা বাজার পশুহাট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন দুপুরের পর থেকেই স্থানীয় বন্দবিলা, জহুরপুর, রায়পুর ও লেবুতলা ইউনিয়ন থেকে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় ‘তুমি কে আমি কে, মৌলবাদ মৌলবাদ’, ‘যদি না হয় পিআর, ফিরে আসবে স্বৈরাচার’, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’ প্রভৃতি স্লোগান দেয়া হয়।

ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের আদর্শবান হওয়ার আহবান জানিয়ে বায়েজীদ হোসাইন বলেন, জনগণের অধিকার রক্ষায় রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সময়ের অপরিহার্য দাবি। তরুণ প্রজন্মের প্রতিটি ভোট যেন মূল্যায়িত হয় এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ হয়, সেজন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মুহাম্মাদ আলিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, একই সংগঠনের যশোর জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, খাজুরা সাংগঠনিক থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ সোয়াইব হোসেন।

ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান সামাউলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, ইসলামী আন্দোলন খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা হাদিউজ্জামান, শ্রমিক আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে কলরব, আবাবিল শিল্পগোষ্ঠি ও সাহলান শিল্পগোষ্ঠিসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেব।

ইসলামী ছাত্র আন্দোলন খাজুরা নির্বাচন ব্যবস্থা প্রচলিত বাংলা সমাবেশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

    August 18, 2026

    যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

    August 18, 2026

    সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

    August 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.