Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক
  • যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই
  • যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী
  • স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ
  • যশোরে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ
  • কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার
  • এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিতর্কিত নেতাকর্মীদের বহিস্কার করেও লাগাম টানতে পারছে না বিএনপি

banglarbhoreBy banglarbhoreSeptember 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

♦ তারেক রহমানের নির্দেশনা জানিয়ে সতর্ক বার্তা
♦ এক বছরে ২২০ জনকে বহিস্কার-পদ স্থগিত

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা বিএনপি দলের নেতাকর্মীদের দুর্নীতি, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ফের হুশিয়ারি দেয়া হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ মোতাবেক নেতাকর্মীদের অপরাধে না জড়াতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে তারেক রহমান এক পোস্টে দুর্নীতির বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তারেক রহমান সেখানে বলেছেন, দল দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণকে প্রশ্রয় দেবে না। ইতিমধ্যে নেয়া বিভিন্ন শান্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোন দুর্বলতা নয় বরং সেটিই আমাদের শক্তি।

তারেক রহমান ফেসবুক পোস্টে আরও লিখেছেন, বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক হিসাবে। বিভাজন কিংবা সুবিধাভোগের প্রতীক নয়। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করা হচ্ছে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় দলটি।

এদিকে, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তথা দলের সিদ্ধান্ত অনুসারে যশোর জেলা বিএনপি দলের নেতাকর্মীদের দুর্নীতি, চাঁদাবাজিসহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডে বা অসদাচরণের সাথে জড়িত না হওয়ার জন্য বারংবার সতর্ক করছে। সর্বশেষ গতকালও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করলো। এর আগে অপরাধ কর্মকাণ্ডে জড়িত প্রায় ২২০ জনের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সর্বশেষ সোমবার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে বহিস্কার করা হয়। এছাড়া অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দলের সকল পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের পুনরায় সতর্ক করার পাশাপাশি, দলের মধ্যে বিভাজন তৈরিকারীদেরও দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোর সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা এবং সংশ্লিষ্ট ইউনিট সমূহকেও জবাবদিহিতার আওতায় আনা হবে।
মানুষের সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দক্ষতার সাথে ঐক্যবদ্ধভাবে দল পরিচালনা করতে হবে। সুবিধাভোগের মানুষিকতাকারীদের স্থান বিএনপিতে নেই। অতএব, দলের সকল পর্যায়ে এখন ঐক্যবদ্ধতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দলের সকর ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিন আটক

    November 24, 2026

    যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই

    November 24, 2026

    যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিলো স্বামী

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.