Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাজারহাটে চামড়াবাজারে মন্দা, ‘লাম্পিস্কিন-পক্স’ অজুহাতে দাম কমানোর অভিযোগ
  • রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
  • শহীদ জিয়ার আদর্শ আজও অনুপ্রেরণা কোটি মানুষের
  • শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী
  • যশোরে পূর্ব বিরোধের জেরে হামলা, আহত ২
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে দুই যুবককের আত্মহত্যা

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৭, ২০২৫No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
জীবননগরে দুই যুবককের আত্মহত্যা
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগরে গলায় ফাঁস দিয়ে এবং কীটনাশক পান করে দুই যুবক আত্মহত্যা করেছে।

গত ২৬ সেপ্টেম্বর রাতে উপজেলার হাসাদাহ গ্রামের মাঝের পাড়ায় আব্দুস সালামের ছেলে হাসান আলী নিজ ঘরের বাঁশের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

হাসান পেশায় ট্রাক ড্রাইভার ছিলেন। বেশ কিছুদিন আগে ট্রাকের ডালায় মাথায় আঘাত লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় মাথার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহননের পথে বেছে নেয় বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।

অপরদিকে একই সময় কীটনাশক পান করে ছাব্বির হোসেন নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ছাব্বির সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আবু তালেবের ছেলে।

স্থানীয়রা জান, ছাব্বির তার মায়ের কাছে ১০০ টাকা চেয়ে না পেয়ে অভিমানে বাড়িতে রাখা কীটনাশক পান করে। কীটনাশক পান করার পর পরিবারের লোকজন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস জানান, দুটি আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রাজারহাটে চামড়াবাজারে মন্দা, ‘লাম্পিস্কিন-পক্স’ অজুহাতে দাম কমানোর অভিযোগ

মে ৩১, ২০২৬

রাজারহাট চামড়ার হাঁট ও যশোর টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মে ৩০, ২০২৬

যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মে ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.