Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সনাতন ধর্মাবলম্বীদের সাথে অমিতের শুভেচ্ছা বিনিময়

banglarbhoreBy banglarbhoreOctober 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার তিনি সদর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। শুভেচ্ছা বিনিময়কালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ নামক ভূখণ্ডে আমরা যারা বসবাস করি আমাদের সকলের একটি পরিচয় আমরা বাংলাদেশী। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে ভাই ভাই। তাই এখানে যারা হিন্দু তাদের দুর্বল ভাবার কোন সুযোগ নেই। এই মাটিতে তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যতটুকু অধিকার রয়েছে, আপনার (সনাতন ধর্মাবলম্বী) সন্তানের ঠিক সমান অধিকার রয়েছে। তাই আপনাদের সন্তানদের দুর্বল ভাবার কোন কারণ নেই। বিএনপি সব সময় সর্বতোভাবে ভাবে আপনাদের পাশে আছে। এটি নিছক কোন রাজনৈতিক কিংবা নির্বাচনকে সামনে রেখে কোন মনগড়া কথা নয়। আমাদের রাজনীতি হচ্ছে জনগণের সাথে এবং পাশে থাকার। আমরা রাষ্ট্র পরিচালনার সময় ঠিক যেভাবে জনগণের বিপদ আপদে কিংবা সংকটে তাদের পাশে থাকি। রাষ্ট্র পরিচালনার বাইরে থাকলেও একইভাবে জনগণের পাশে থাকি। বিএনপির একজন কর্মী অবশিষ্ট থাকতে কেউ সনাতন ধর্মাবলম্বীদের কারও প্রতি আঙুল তোলার সাহস পাবে না।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব নির্বিঘ্ন এবং আনন্দমুখর করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সকলের সহযোগিতায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হবে এমন আশাবাদ ব্যক্ত করেন অনিন্দ্য ইসলাম অমিত।

এদিন অনিন্দ্য ইসলাম অমিত সদর উপজেলার লেবুতলা, ইছালি, ফতেপুর, নরেন্দ্রপুর, রামনগর, চাঁচড়া,আরবপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তার সাথে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কাজী আজম, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

অমিত শুভেচ্ছা বিনিময় সনাতন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.