Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন হায়দার ও ঝর্ণার স্মরণসভা
  • যশোরে ডেঙ্গু রোগির সঙ্গে একই ওয়ার্ডে সাধারণ রোগী,বাড়ছে সংক্রামণ ঝুঁকি
  • অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রাণ
  • সামিয়াকে নিয়ে ফের ফেসবুকে পোস্ট মণিরামপুরে জাকিরকে জুতাপেটা
  • লোহাগড়ায় চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি
  • প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাইকগাছায় কৃষক দলের শুভেচ্ছা মিছিল
  • বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ, ৩২ জনকে ট্যাব বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreOctober 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকালে প্রেস ক্লাব যশোরের সামনে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যশোরের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে উদীচী যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু বলেন, ‘শিক্ষকদের নায্য দাবিতে হামলা এটা সভ্য সমাজের কাজ হতে পারে না। জাতি গড়ার কারিগরদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও লজ্জাজনক। শিক্ষকতাকে মহান পেশা বলা হলেও, দুঃখজনকভাবে এই পেশার মানুষদের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি। শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করার পরিবর্তে শিক্ষকদের রুটিরুজির জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে, যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।

দুঃখজনক যে আমাদের শিক্ষকেরা যতবারই তাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে এসেছেন, ততবারই পুলিশ দিয়ে হামলা করিয়ে তাদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন শিক্ষক অবসরের ভাতা পেতে ৫ থেকে ১০ বছর লেগে যায়। যখন ঐই শিক্ষকের টাকার প্রয়োজন যখন তিনি পান না। লজ্জাজনক হলেও সত্য শিক্ষকদের পেটের দায়ে টিউশনি করে চলতে হয়। এই শিক্ষাব্যবস্থা পরিবর্তন দরকার। শিক্ষকদের নায্য দাবি সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।’

বাম গণতান্ত্রিক জোট যশোরের সমান্বয়ক জিল্লুর রহমান ভিটু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার মানুষ গড়ার কারিগরদের বাসা ভাড়া দেড় হাজার টাকা করেছে। এই টাকায় তো একটি পাখির বাসাও হয় না; জাতি গড়ার কারিগরদের বাসা হবে কি করে। শিক্ষকদের নিয়ে সরকার তামাশা করছে। আমরা মনে করি, দাবি আদায়ের আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু বারবার বলপ্রয়োগ করে আন্দোলন দমন করার প্রবণতা নিছক স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। শিক্ষকদের ওপর হামলার এ সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।’

বক্তারা বলেন, শিক্ষকদের ওপর এ ধরনের হামলা বাংলাদেশের সচেতন নাগরিকরা কোনোভাবেই মেনে নিতে পারে না। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানিয়ে বক্তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বিশেষ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শিক্ষক হাসিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সায়েদা বানু শিল্পী, সহকারী শিক্ষক খান জাহান আলী শান্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান, বৈষম্য বিরোধী ছাত্র নেতা ইমরান খান প্রমুখ।

এমপিওভুক্ত শিক্ষক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন হায়দার ও ঝর্ণার স্মরণসভা

    November 5, 2026

    যশোরে ডেঙ্গু রোগির সঙ্গে একই ওয়ার্ডে সাধারণ রোগী,বাড়ছে সংক্রামণ ঝুঁকি

    November 5, 2026

    অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রাণ

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.