Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় পুলিশের গুলিতে পা হারানো শিবির নেতাদের বাড়িতে তদন্ত দল

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত সংস্থার একটি প্রতিনিধি দল যশোরের চৌগাছায় পুলিশের গুলিতে পা হারানো দুই শিবির নেতার বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত করেছেন।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তদন্ত পরিচালনাকালে গুলিতে পা হারানো দুই শিবির নেতা নারায়ণপুর গ্রামের রুহুল আমিন এবং চুটারহুদা গ্রামের ইসরাফিলের বাড়িতে গিয়ে তাদের পিতা ও মাতার সাক্ষাৎকার নেন প্রতিনিধি দল।

সাক্ষাতকারে সেদিনের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন রুহুল আমিনের মা নাজমা বেগম এবং ইসরাফিলের পিতা আব্দুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল এ তদন্ত করছেন। এর আগে গত ২৮ আগস্ট একটি প্রতিনিধি দল ঘটনার তদন্ত করেন। মঙ্গলবার ঘটনাস্থলে ২য় বারের মতো এলাকার সাধারণ মানুষ ট্রাইব্যুনালের তদন্তকারি প্রতিনিধি দলের সামনে সাক্ষ্য দেন। এ সময় সাক্ষি ও ভুক্তভোগির স্বজনরা বলেন, পতিত সরকারের শাসন আমলে ২০১৬ সালের ৪ আগস্ট তৎকালিন চৌগাছা থানার ওসি মশিউর রহমান, সেকেন্ড অফিসার এস আই আকিক, এস আই মখলেস, এস আই আহসান, এএস আই মাজেদ হোসেন, এসআই জামাল ও তাদের সঙ্গীরা তাদেরকে মহেশপুর-চৌগাছা সড়কের টেঙ্গুরপুর মোড় থেকে কোন কারণ ছাড়াই আটক করেন। পরে রাতে তাদেরকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বুন্দলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিয়ে দু’জনের পায়ে গুলি করেন। সেখান থেকে তাদেরকে চৌগাছা সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে ঢাকা পঙ্গুতে পাঠান।

ইসরাফিল হোসেনের ১টি ও রুহুল আমিনের ১টি পা কেটে বাদ দেয়া হয়। তারপর তাদেরকে জেলে পাঠানো হয়। এ ঘটনায় ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন দুই শিবির নেতা।

গুলি চৌগাছা তদন্ত দল পুলিশ শিবির নেতা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.