Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্তানদের সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত প্রধান দায়িত্ব : খবির গাজী
  • সবজি, মুরগির স্থিতিশীল বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম, সস্তা ডিম
  • ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • ফকিরহাটে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পথসভা অনুষ্ঠিত
  • ভোট ও রোজা নিয়ে দুশ্চিন্তায় ফুলের রাজ্যের চাষিরা
  • খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা নারী-শিশুদের সঙ্গে মিশে চাইছেন ভোট
  • যশোরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
  • যশোরে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শার গোগায় বিএনপির উঠান বৈঠক

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা
দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে যশোরের শার্শায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে উপজেলার গোগা ইউনিয়ন দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার মোল্লার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্র কাঠামো মেরামতের এ কর্মসূচি সময়োপযোগী উদ্যোগ। জনগণের অধিকার প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতি দমনে বাস্তবভিত্তিক প্রস্তাবগুলোকে তিনি সাধুবাদ জানান।

বৈঠকে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজ ও নারীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠক গোগা বিএনপি শার্শা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্তানদের সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত প্রধান দায়িত্ব : খবির গাজী

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সবজি, মুরগির স্থিতিশীল বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম, সস্তা ডিম

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.