Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় মহিলাদলের উঠান বৈঠক : পরিবর্তনের অঙ্গীকার হাসান জহিরের

banglarbhoreBy banglarbhoreOctober 31, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর ওয়ার্ড ইসলামপুর মোড়ে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড ইসলামপুরের সাবেক মেম্বার নুরুন্নাহার কাজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির। এ সময় তিনি বলেন, দেশ এখন এক সংকটময় সময় পার করছে। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের শাসন পুনরুদ্ধারে বিএনপি মাঠে আছে। জনগণের ভোটের অধিকারই দেশের প্রকৃত শক্তি-সেই শক্তি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ন্যায়, জবাবদিহিতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি জনগণের অধিকার ও ভবিষ্যতের জন্য। ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করুন, তাদের পাশে দাঁড়ান— কারণ পরিবর্তনের শক্তি জনগণের মধ্যেই নিহিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম ও সাবেক মেম্বার পারভিন সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, সদস্য আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন, মহিলা দলের নেত্রী নুরুন্নাহার কাজল, তানজিলা খাতুন, ফরিদা পারভীন, পারভিন মেম্বার, সাবিনা, নাহারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অঙ্গীকার উঠান বৈঠক পরিবর্তন মহিলাদল শার্শা হাসান জহির
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.