Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
  • সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল
  • যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা
  • শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreOctober 31, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা জাসদের উদ্যোগে পালিত হয়েছে বিস্তারিত কর্মসূচি। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা জাসদের কার্যালয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা এবং এর পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সহ-সভাপতি ও ঝিগরগাছা উপজেলার পরিষদর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি আহসানুল্লাহ ময়না, লোকমান আলী, প্রবীণ জাসদ নেতা শরীফ মোহাম্মদ আমিন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী, প্রচার সম্পাদক সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় সহ সম্পাদক আবুল বাসার মুকুুল, জাসদ নেতা মাস্টার নুর ইসলাম, মাস্টার জাকির হোসেন, মতিউর রহমান পপি, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় বলেন, ১৯৭২ সালে বৈষম্যের অবসান, শোষণমুক্তি এবং স্বাধীন বাংলাদেশের জন্য নতুন রাজনীতি ও সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েমের লক্ষ্য নিয়ে জাসদের জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শ রাষ্ট্রের চার মূলনীতি এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রশ্নে জাসদ আপোষ করবে না। তিনি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মুক্তির দাবি জানান। আলোচনা সভা পরিচালনা করেন পৌর জাসদের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বাবর। ১৯৭২ সালের ৩১ অক্টোবর ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের শোষণ বৈষম্যহীন নতুন রাজনৈতিক ব্যবস্থা এবং সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল জনতা সমন্বয়ে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ গঠিত হয়।

জাসদ প্রতিষ্ঠাবার্ষিকী যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

August 23, 2026

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা

August 23, 2026

যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

August 23, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.