Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নাচে গানে শেষ হলো উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনের অনুষ্ঠান

banglarbhoreBy banglarbhoreOctober 31, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
নাচে গানে আর কথামালায় যশোরে শেষ হলো উদীচী শিল্পীগোষ্ঠির তিন দিনব্যাপি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
শুক্রবার বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। হেমন্তের স্নিগ্ধ বিকেলে একের পর এক নাচে গানে মুগ্ধ হন দর্শকেরা। শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। এর পর পরিবেশিত হয় কয়েকটি গণসংগীত। পরে উদীচী শিল্পীগোষ্ঠি যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে শুরু হয় আলোচনা। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন দেশের মেহনতি মানুষ ও তাদের সন্তানেরা। কিন্তু গত এক বছরে দেখা গেছে, ভাগ্য খুলেছে শুধু সারজিস, হাসনাতদের। যে বৈষম্যের জন্য আন্দোলন হলো; সমাজে এখনো সেই বৈষম্য দূর হয়নি। মুক্ত সাংস্কৃতিক চর্চায় বাধা আসছে। এখনও আগের মতো সাংস্কৃতিক চর্চা আর ধর্মকে মুখোমুখি করে দাঁড় করানো হচ্ছে। স্বৈরাচার পতনের পর আমরা মুক্ত পরিবেশে থাকব বলে প্রত্যাশা করেছিলাম। কিন্তু এখন মাজার, দরগাহ আক্রান্ত হচ্ছে। বাউল শিল্পী, লোকশিল্পীদের ওপর হামলা হচ্ছে।

উদীচী শিল্পীগোষ্ঠি যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু বলেন, ‘উদীচী শুরু থেকেই মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে কাজ করছে। শিল্প সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই হবে মানুষ ও মানবতার মুক্তি। উদীচী শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি বাঙালির মুক্তিচিন্তা, প্রতিবাদ ও মানবতার প্রতীক। উদীচী সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উদীচী সব সময় সামনে ছিলো। আগামীতেও উদীচী গণমানুষের মুক্তির এই লড়াইয়ে আজন্ম লড়াই করে যাবে।’

বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপঙ্কর দাস রতন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান। আলোচনা শেষে আবারও শুরু হয় সাংস্কৃতিক পর্ব। কখনো গানের তালে তালে নেচে, আবার কখনো একক বা দলীয় সংগীতে টাউন হল ময়দান মাতিয়ে তোলেন উদীচীর শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিল্পীরা। ‘স্পর্ধিত হও অশুভের সাথে দ্বদ্বে’ স্লোগানে গত ২৯ অক্টোবর শুরু হয় উদীচী যশোর সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এদিন যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় ৩ দিনের কর্মসূচি। দ্বিতীয় দিনে সদর উপজেলার ভাতুড়িয়ার সাড়াপোল সড়কে দু ধারে রোপণ ৫৭টি তাল গাছের চারা রোপণ করা হয়।

উদীচী প্রতিষ্ঠাবার্ষিকী যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.