Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষি কর্মকর্তার বদলির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNovember 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. তোজাম্মেল হকের ষড়যন্ত্রমূলকভাবে বদলির অভিযোগ তুলে বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক অংশ নেন। তারা প্ল্যাকার্ড হাতে বদলির আদেশ বাতিলের দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে এই সৎ ও পরিশ্রমী কর্মকর্তার বদলির পাঁয়তারা করছে। অথচ তিনি মাঠপর্যায়ে কৃষকদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, সরকারি বিজ ও সার সঠিকভাবে বিতরণ নিশ্চিত করেছেন এবং কৃষকদের যেকোনো সমস্যায় পাশে থেকেছেন।

কৃষক হাসান বিশ্বাস বলেন, “আমরা এই কৃষি অফিসারকে বদলি করতে চাই না। তিনি আমাদের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তার মতো কর্মকর্তা পাওয়া এখন বিরল।”

আরেক কৃষক তরিকুল ইসলাম জানান, “তোজাম্মেল স্যার মাঠে মাঠে ঘুরে আমাদের পরামর্শ দেন। এমন কৃষিবান্ধব কর্মকর্তার বদলি হলে আমরা ক্ষতিগ্রস্ত হব।”

কৃষাণী শাকিলা রহমান বলেন, “ষড়যন্ত্রকারীরা তাকে বদলি করিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বদলির আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, “ভালো কর্মকর্তার বদলি নয়-তাকে এখানেই রাখা হোক।”

কৃষি কর্মকর্তা প্রতিবাদ মাগুরা মানববন্ধন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.