Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি
  • মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন
  • শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান
  • চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ
  • মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান
  • মসজিদের সম্মানির তালিকায় অনিয়ম : কেশবপুরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুন্দরবনে নৌকাডুবি : নিখোঁজ প্রবাসী নারীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNovember 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শরণখোলা সংবাদদাতা
সুন্দরবনে নৌকাডুবির তিন দিন পর নিখোঁজ পর্যটক আমেরিকা প্রবাসী রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার সকালে মংলা সাইলো জেটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিয়ানা ঢাকার উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাদের পৈতৃক বাড়ি বরিশালে। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে চলে যান।

রিয়ানার বাবা আবুল কালাম আজাদ বাংলাদেশ বিমানবাহিনীতে প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি সাংবাদিকদের বলেন, আমরা সপরিবারে সুন্দরবনে বেড়াতে এসেছিলাম। একটি বড় জাহাজের ঢেউয়ের আঘাতে আমাদের ছোট নৌকাটি উল্টে আমরা ১৩ জনই নদীতে পড়ে যাই। আমাদের মধ্যে ১২ জন ফিরে আসতে পারলেও রিয়ানাকে পাওয়া যায়নি।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ৮ নভেম্বর ১৪ জন পর্যটকের একটি দল একটি ছোট কাঠের নৌকায় করে সুন্দরবনের করমজল ইকো-ট্যুরিজম সেন্টারে ভ্রমণে বের হয়। দুপুর ১টার দিকে নৌকাটি পশুর নদীর ঢাংমারি খাল এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় আশপাশের নৌকার সহায়তায় ১৩ জন পর্যটককে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ হন।

খবর পেয়ে কোস্টগার্ড মংলা ঘাঁটি ও হারবাড়িয়া স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে
টানা তিন দিনের অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টার দিকে মংলা সাইলো জেটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি চাঁদপাই নৌ পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।

উদ্ধার নারী নৌকাডুবি প্রবাসী মরদেহ সুন্দরবন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

August 24, 2026

মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন

August 24, 2026

শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান

August 24, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.