Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
  • ইয়াভ স্পোর্টস ক্লাব’র সভাপতি রিজওয়ান ও সম্পাদক রিয়াদ
  • কোরবানি সামনে রেখে ব্যস্ত রাজগঞ্জের কামার পল্লীর সদস্যরা
  • ঝিকরগাছায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণে এমপি ফরিদের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া ও পুলিশি হামলার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১০, ২০২৫No Comments২ Views
Facebook Twitter WhatsApp
শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া ও পুলিশি হামলার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
প্রাইমারি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, শিক্ষকদের উপর পুলিশি হামলার বিচার এবং শারীরিক শিক্ষা ও সংগীতের সহকারী শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখা।
সোমবার যশোর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাসদ নেতা হাচিনুর রহমান।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি নেতা আমিনুর রহমান হিরু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা জিল্লুর রহমান ভিটু, বাসদ নেতা আলাউদ্দিন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা ইমরান খান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, শিক্ষকরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করলেও সরকার তা উপেক্ষা করছে। পাশাপাশি সম্প্রতি শিক্ষকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। এছাড়াও, শারীরিক শিক্ষা ও সংগীতের সহকারী শিক্ষকের পদ বিলুপ্ত করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে অবিলম্বে পদগুলো পুনর্বহালের দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি দ্রুত শিক্ষকদের দাবিগুলো মেনে না নেয়, তবে বাম গণতান্ত্রিক জোট শিক্ষকদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবে।

বিক্ষোভ যশোর শিক্ষক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ

মে ২৫, ২০২৬

বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 

মে ২৫, ২০২৬

শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.