Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১৩, ২০২৫

১৫ বছর ধরে দেশে চলেছে স্বৈরশাসন

লক্ষণপুরে জনসমাবেশে তৃপ্তি
banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
১৫ বছর ধরে দেশে চলেছে স্বৈরশাসন
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নির্বাচনী সমাবেশে হাজারো মানুষের ঢল নেমেছে।

বৃহস্পতিবার বিকেলে ২ নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শিকারপুর হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তৃপ্তির আগমন ঘিরে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের অধিকার ও উন্নয়নের কথা চিন্তা করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান, এই জিয়া পরিবারই বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক।” দীর্ঘ ১৫ বছর ধরে দেশে চলছে স্বৈরশাসন। বিএনপির নেতা-কর্মীরা নির্যাতন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন, তবুও জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে কেউ পিছিয়ে যায়নি। নির্বাচিত হলে শার্শার কোনো রাস্তা কাঁচা থাকবে না। নারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান, বেকার যুবকদের জন্য ভাতা ও চাকরির সুযোগ তৈরি করা হবে। খাল পুনঃখনন, শিল্পায়ন ও কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা হবে। আমি নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। শিকারপুর হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে মফিকুল হাসান তৃপ্তি একথা বলেন।

এ সময় তিনি নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান। পরে তিনি মরহুম জালাল উদ্দিনের কবর জিয়ারত করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

২ নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমানের সভাপতিত্বে যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শার্শা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, য্বু দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ, মুনতাসিম আজিম সাগর,  কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, ছাত্রদল নেতা শাহানুর রহমান শাওন, বিপ্লব মন্ডল, ইনজামামুল হক, ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।

জনসমাবেশ তৃপ্তি লক্ষণপুর স্বৈরশাসন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.