Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চোর সন্দেহে পিটিয়ে হত্যা : উপস্থিতরা করছিলেন ভিডিও
  • খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, আড়াই মাস আগেও করা হয়েছিল গুলি
  • যশোরে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি অব্যাহত
  • যশোরে ১৬টি গাঁজা গাছসহ আটক ১
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের ৫জন নিহত
  • যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শা নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ড : পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজ ও মালামাল

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৮, ২০২৫No Comments২ Views
Facebook Twitter WhatsApp
শার্শা নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ড : পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজ ও মালামাল
Share
Facebook Twitter LinkedIn

সাড়াতলা সংবাদদাতা
যশোরের শার্শার ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার (সচিব) কক্ষে এ আগুনের ঘটনা ঘটে। কক্ষে থাকা পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল আগুনে পুড়ে যায় বলে ফায়ার সার্ভিস ও পরিষদ সূত্রে জানা যায়। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা জানান, পরিষদে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিব এসএম জাহাঙ্গীর আলম বলেন, সকালে দফাদার পরিষদে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের ধোয়া দেখতে পান। পরে নিচে নেমে এসে দেখেন সচিবের কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকান্ডে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট, আসবাবপত্রসহ কক্ষের সব গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। জন্ম নিবন্ধনের আবেদনের নথিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সহযোগিতা না পেলে জনগণকে সেবা দেয়া খুব কঠিন হয়ে পড়বে বলে তিনি জানান।

নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে থাকা অনেক প্রয়োজনীয় কাগজপত্র মালামাল পুড়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে এটি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারপরও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অগ্নিকাণ্ড কাগজ নিজামপুর ইউনিয়ন পরিষদ মালামাল শার্শা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চোর সন্দেহে পিটিয়ে হত্যা : উপস্থিতরা করছিলেন ভিডিও

জুন ২, ২০২৬

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, আড়াই মাস আগেও করা হয়েছিল গুলি

জুন ২, ২০২৬

যশোরে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি অব্যাহত

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.