Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন
  • এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দলীয় নির্দেশনা ভঙ্গ : নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতিকে শোকজ

banglarbhoreBy banglarbhoreNovember 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
ফাইল ফটো
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্দেশনা ভঙ্গের অভিযোগে নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইমকে শোকজ করেছে যশোর জেলা বিএনপি। দলীয়ভাবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিএনপি’র প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করা এবং সভা-সমাবেশ আয়োজনের অভিযোগ আনা হয়েছে আবু নইমের বিরুদ্ধে।

মঙ্গলবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা বিএনপির দাবি, তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আগেই মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও গত ২৪ নভেম্বর তারিখে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে আবু নইমের নেতৃত্বে একটি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়,। যেখানে তিনি প্রার্থীর বিরুদ্ধে অশালীন  বক্তব্য দেন । এটি দলীয় শৃঙ্খলা ও নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।

একই সাথে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন

    October 9, 2026

    এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    October 9, 2026

    রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.