Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেশ রক্ষায় জনগণকে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে – শিমুল বিশ্বাস

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৮, ২০২৫Updated:নভেম্বর ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বাংলাদেশ যদি সুষ্ঠুভাবে চালাতে হয়, আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হয় তাহলে দেশের জনগণকে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।

শুক্রবার বিকেলে যশোর টাউন হল মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা শ্রমিক দল আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুধু রাজনীতি আর ক্ষমতা বদল নয় প্রশাসন এবং শাসকের পরিবর্তন করতে হবে। যেটা বদলের নামই বিপ্লব। বিএনপি বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে।

তিনি আরও বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসলে রাষ্ট্রের স্থীতিশীলতার জন্য দেশের এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

দোয়া মাহ্ফিলে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত্য বলেন, গত আঠারটি বছর সকলে বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছেন। এর পুণরাবৃত্তি যাতে না হয় সেজন্য নতুন একটি বাংলাদেশ গড়তে চায়। যেখানে কোন বৈষম্য থাকবে না। যে বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে কিংবা রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে কাউকে ক্ষতিগ্রস্ত হতে হবে না।

জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু জাফরের সভাপতিত্বে দোয়া মাহ্ফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক দলের কেন্দ্রিয় সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, ফারাজী মতিয়ার রহমান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ।

ঐক্য জনগণ দেশ যশোর শিমুল বিশ্বাস
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল

মার্চ ১, ২০২৬

মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 

মার্চ ১, ২০২৬

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.