Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২, ২০২৫

খালেদা জিয়ার সংকটময় মুহূর্তেও মনোনয়ন বাতিল দাবিতে সড়ক অবরোধ বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীকে শোকজ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
খালেদা জিয়ার সংকটময় মুহূর্তেও মনোনয়ন বাতিল দাবিতে সড়ক অবরোধ বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীকে শোকজ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই মহাসড়ক অবরোধ করে প্রার্থী পরিবর্তনের দাবি করায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদককে শোকজ করেছে বিএনপি। সোমবার যশোর জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শোকজ প্রাপ্ত নেতারা হলেন- শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। তারা দুজনই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

বিজ্ঞপ্তিতে আগামী ৪৮ ঘন্টা মধ্যে দুই নেতাকে শোকজের লিখিত জবাব দিতে নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে, গত ২৯ নভেম্বর আসনটির বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি করেন যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেন এই দুই নেতার অনুসারীরা। দীর্ঘ সময় ধরে মহাসড়কে অবস্থান কর্মসূচির ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আইসিইউতে চিকিৎসাধীন দলীয় প্রধানের সংকটময় মুহূর্তে এ ধরনের কর্মসূচি হওয়ার কারণে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয় বিএনপিকে।

পৃথক দুটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনাদেরকে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছিল প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিরুদ্ধে কোন ধরনের সভা, সমাবেশ মিছিল, মোটরসাইকেল মহড়া না করার জন্য। মৌখিক নির্দেশ অমান্য করে গত ২৯ নভেম্বর শার্শায় আপনাদের অনুসারিরা মহাসড়ক অবরোধ করে প্রার্থীর বিরুদ্ধে সভা, সমাবেশ ও কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়াসহ নানান কার্যক্রম করেছেন। দুঃখজনক বিষয় হল যখন দেশনেত্রীর গুরুতর অসুস্থতার কারণে সকল কর্মসূচি বন্ধ করা হয়েছে। সে সময় বিবেক বিবর্জিত এসব কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দায়িত্বশীল পদে থেকে আপনারা এর দায়ভার থেকে মুক্ত নন। এসব নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না; পত্র প্রাপ্তির ৪৮ ঘন্টার মধ্যে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে তার জবাব দিতে বলা হয়েছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘দলীয় মনোনয়ন না পাওয়াতে শার্শা উপজেলা সভাপতি-সম্পাদক নানা কর্মসূচি করে আসছিলেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে এ ধরনের কর্মসূচি করতে নিষেধ করেছিলাম। তারপরেও গত ২৯ নভেম্বর সড়ক অবরোধ করে কর্মসূচি করে তাদের অনুসারীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। তারা এমন সময়ে কর্মসূচি করেছে; যখন দলীয় প্রধান অত্যন্ত সংকটময় মুহূর্তে চিকিৎসাধীন। তাই সমালোচনা বেশি হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সম্পাদককে শোকজের জবাব দিতে বলা হয়েছে।’

আর অভিযোগের বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির বলেন, ‘শোকজের চিঠি পেয়েছি। জেলার নেতারা গতদিনের কর্মসূচির বিষয়ে জানতে চেয়েছে। গতদিনের কর্মসূচিতে আমরা ছিলাম না। তারপরেও আমাদের শোকজ করা হয়েছে। দল করি, দলের সিন্ধান্ত মানতে হবে। যেভাবে জবাব চেয়েছে; সেভাবে জবাব দেয়া হবে।’

প্রসঙ্গত, সীমান্তবর্তী উপজেলা শাশা উপজেলা নিয়ে যশোর-১ আসন গঠিত। হাফ ডজন প্রত্যাশীর মধ্যে এই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে দলের সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে। এরপর থেকে এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন তিনি। যদিও শার্শা বিএনপির একাংশের নেতারা প্রার্থী বদলের জন্য কেন্দ্রে লিখিত আবেদন করেছেন। উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এ আসনে মনোনয়নপ্রত্যাশী।

মনোনয়নবঞ্চিত হয়ে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের নিয়ে এই দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার বিকেলে বেনাপোল বলফিল্ড মাঠে সমাবেশ হয়। পরে নেতাকর্মীরা যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে শার্শা অভিমুখী বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় অনেকে কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নেন। নাভারণ মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করেন। দীর্ঘক্ষণ এই কর্মসূচি চলাতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভ শেষে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা চলছে।

খালেদা জিয়া বিএনপি মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী শোকজ সড়ক অবরোধ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.