মহেশপুর সংবাদদাতা
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বিগত সতের বছরে ফ্যাসিবাদী সরকার দেশে লুঠপাট, গুম-খুন, দুর্নীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে; সেই সাথে দেশের অর্থ বিদেশে পাচার করে অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে। ফ্যাসিবাদী সরকারের ওই কালো অধ্যায়কে কাটিয়ে উঠায় বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ হবে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি এ সময় আরো বলেন, আইনশৃঙ্খলা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তা ফিরিয়ে আনতে হবে। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য অর্থ ও অর্থের সুসমবন্টন প্রয়োজন।
বিগত সতের বছরে দুঃশাসন হয়েছে যেকারণে মানুষের মধ্যে সুশাসনের প্রত্যাশা তৈরী হয়েছে; এটার সমতা বজায় রাখতে হবে। মানুষ এখন মনে করে না তারেক রহমানের সরকার আগের সরকারের মত গুম খুন করবে। মানুষ বিশ্বাস করে বাংলাদেশে আর কোন দুর্নীতি হবে না। এছাড়াও তিনি বলেন, সর্বপ্রথম সংবিধান পরিবর্তন করে যুগোপযোগী করা দরকার।
সংবিধানের দোহায় দিয়ে কেউ যেন স্বৈরাচারী ও ফ্যাসিবাদী না হতে পারে সেগুলো দেখতে হবে এবং বিকল্প বিরোধ গুলো সামাজিক ভাবে মিমাংসা করার চেষ্টা করতে হবে। এর আগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন ঝিনাইদহ-৩ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সম্পাদক দবির উদ্দিন, সাংগঠনিক জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহাজাহান মোহন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ্জামান সুরুজ, বিএনপি নেতা ইশারত মন্ডল প্রমুখ।

