বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা জাতীয় পার্টির কর্মী সভা শনিবার বিকেলে শহরের গোহাটা রোডস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করার আহবান জানানো হয়।
জেলা জাতীয় পার্টির আহবায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মিনহাজুন আরেফিন, রেজাউল ইসলাম, আব্দুর রহমান, শেখ ফরিদ, আব্দুল লতিফ রানা, সদস্য ইকরাম হোসেন জুয়েল, জেলা যুবসংহতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,
রামনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাক্তার শাহীন আলম, সাধারণ সম্পাদক আরজ আলী, লেবুতলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খবির গাজী।

