Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান
  • যশোরে দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক, মুচলেকায় মুক্ত
  • রাত বাড়লেই বলুহ মেলায় বাড়ে ভিড়, বাড়ে অভিযোগ !
  • নড়াইলে গণঅধিকার পরিষদের সাংগঠনিক আলোচনা
  • বাগআঁচড়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
  • পাইকগাছা-কয়রায় লবণাক্ততার ঝুঁকি ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক
  • তালায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরানোর ঘটনায় চাঞ্চল্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

banglarbhoreBy banglarbhoreAugust 3, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
কালিগঞ্জ( সাতক্ষীরা) সাংবাদদাতা :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের বিরুদ্ধে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন জমা দিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সোমবার (৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় দৈনিক আলোকিত সকাল ও দক্ষিণের মশাল পত্রিকার স্টাফ রিপোর্টার আরাফাত আলী।
লিখিত অভিযোগে সুত্রে জানাযায়, গত ২ আগস্ট (রবিবার) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন তথ্য চেয়ে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় পিআইও মফিজুর রহমান তথ্য প্রস্তুতের জন্য তাঁর কাছে ৪ হাজার টাকা দাবি করেন। তিনি নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো আইনগত বিধান নেই বলে জানালে পিআইও ক্ষুব্ধ হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে পিআইও সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তাঁর হস্তক্ষেপে প্রায় তিন ঘণ্টা পর পিআইও কার্যালয়ের অফিস সহকারী মিন্টু বিশ্বাসের মাধ্যমে মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়।
লিখিত অভিযোগে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তথ্য অধিকার আইন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ অভিযোগ গ্রহণ করে সাংবাদিকদের জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান

    September 17, 2026

    যশোরে দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান

    September 17, 2026

    যশোর সদর হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক, মুচলেকায় মুক্ত

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.