Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে মেয়ের হাতে বৃদ্ধা মা খুন: শোকস্তব্ধ জনপদ
  • খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক
  • যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
  • যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছার এক রাতে ৬ দোকানে চুরি!

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
চৌগাছার এক রাতে ৬ দোকানে চুরি!
Oplus_16908288
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা পৌরসভার বড়বাজার এলাকায় অবস্থিত সিটি প্লাজা মার্কেটে এক রাতে ছয়টি দোকানের তালা ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাতটার দিকে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে চুরির বিষয়টি টের পান।

ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বেচাকেনা শেষে দোকান তালাবদ্ধ করে তারা বাসায় চলে যান। সকালে দোকান খুলতে এসে দেখতে পান ক্যাশবাক্স ভাঙা এবং তার ভিতরে থাকা টাকা নেই। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে গামছা বাঁধা অবস্থায় চোরেরা প্লাজার ভেতরে প্রবেশ করে শুধুমাত্র ক্যাশবাক্সের টাকা নিয়েই বের হয়ে যায়।

চুরি হওয়া ছয়টি দোকানের মধ্যে রয়েছে লক্ষি কসমেটিক্স, সাজঘর বিউটি পার্লার, লেবার্টি বাজার, টপ সপ কসমেটিক্স, নুরজাহান বার্মিজ ও মাধব স্টোর। এ দোকানগুলো থেকে আনুমানিক ৮৫ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন।

চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার বলেন, ফজরের নামাজের পর নাইট গার্ড দায়িত্ব শেষ করে বাড়ি চলে যান। ধারণা করা হচ্ছে ওই সময়ের সুযোগেই চোরচক্র ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দ্রুত আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

চুরি চৌগাছা দোকান
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে মেয়ের হাতে বৃদ্ধা মা খুন: শোকস্তব্ধ জনপদ

এপ্রিল ২৮, ২০২৬

খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক

এপ্রিল ২৮, ২০২৬

যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.