Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • রামপালে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
  • চৌগাছায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ঝিকরগাছায় গণঅভ্যুত্থান দিবস পালন
  • চলে গেলেন ভবদহ আন্দোলনের প্রাণপুরুষ রণজিৎ বাওয়ালি
  • যশোরে নানা আয়োজনে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস
  • মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস
  • সংবাদ সম্মেলন, স্নেহলতা পারভিন বিউটির বিরুদ্ধে পাল্টা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চলে গেলেন ভবদহ আন্দোলনের প্রাণপুরুষ রণজিৎ বাওয়ালি

banglarbhoreBy banglarbhoreAugust 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ভবদহ অঞ্চলের জলাবদ্ধ মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালি আর নেই। দীর্ঘ চার দশকের জলাবদ্ধ ভবদহ অঞ্চলের মানুষের স্থায়ী মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার থাকা এই প্রবীণ নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভবদহ অঞ্চলে।

বুধবার দুপুর ১টা ২৫ মিনিটে যশোরের অবয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের নিজবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রণজিত বাওয়ালির সহকর্মীরা জানান, গত ১ জুলাই তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে গত ১৫ জুলাই থেকে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে এদিন দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার বিকেল ৫টায় অভয়নগরের নওয়াপাড়া মহাশ্মশানে লার পতাকায় মরদেহ আচ্ছাদিত করে পুষ্পার্ঘ্য অর্পণ ও লাল সালামের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

রণজিৎ বাওয়ালি শুধু একজন সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন ভবদহের জলাবদ্ধ মানুষের আস্থার প্রতীক। বছরের পর বছর জলাবদ্ধতায় বিপর্যস্ত অভয়নগর, কেশবপুর ও মনিরামপুরের হাজারো মানুষের জীবন-জীবিকার সংকট নিরসনে তিনি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নসহ ভবদহের স্থায়ী সমাধানের দাবিতে অসংখ্য কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভবদহের মানুষের দাবি আদায়ে সক্রিয় ছিলেন।

এদিকে রণজিত বাওয়ালির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুণ অর রশীদ।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান,

সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু, দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি প্রমুখ।

রণজিৎ বাওয়ালির মৃত্যুতে একজন প্রবীণ নেতৃত্বকে হারাল ভবদহবাসী। তবে ভবদহের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তার অবদান ও আদর্শ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন আন্দোলনের সহযোদ্ধারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

কেশবপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

August 5, 2026

রামপালে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

August 5, 2026

চৌগাছায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

August 5, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.