Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ক্রেতাশূন্য মাছবাজার
  • কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত
  • দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক
  • বাগেরহাটের মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা : প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল
  • ঝিনাইদহে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জীবননগরে রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান চাষি
  • দুই শতাধিক শ্রমজীবী মানুষের সাথে আইডিয়ার ইফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে হয়নি বার্ষিক পরীক্ষা

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে ১১তম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কমপ্লিট শাটডাউন চলছে। উপজেলার ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ১৭টি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি। পরীক্ষা না দিয়ে বাড়িতে ফিরে যায় কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারায় ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকরা।

অভিভাবকরা পরীক্ষা না নেয়ার বিষয়টিকে অমানবিক বলে মন্তব্য করেন। তারা বলেন, এই শাটডাউন টা পরীক্ষার পরে করলেও তো সমস্যা ছিল না।

জানা গেছে, গত ৮ নভেম্বর তারিখে তিন দফা দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমবেত হয়েছিল। সেখানে তাদের প্রধান দাবি ছিল ১১ গ্রেড। কিন্তু প্রজ্ঞাপন না হওয়ায় তারা এই আন্দোলন করছেন।
কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে স্কুলে যায়। কিন্তু শিক্ষকরা পরীক্ষা না নেওয়ায় তারা বাড়িতে ফিরে যায়। শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছে।

জেলা প্রাথমিক অফিস সূত্রে জানা গেছে, জেলার মোট ৯০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৪৬টি বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে। বাকি ৪৬২ বিদ্যালয়ে পরীক্ষা হয়নি। কালীগঞ্জ উপজেলায় ১৫০টির মধ্যে মাত্র ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে।

অভিভাবক বজলুর রহমান জানান, এই বার্ষিক পরীক্ষার সামনে শিক্ষকরা এমন পদক্ষেপ না নিলেও পারতো। এ ব্যাপারে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।

কালীগঞ্জ উপজেলার এসবিজিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশফাকুল কবীর জানান, আমাদের দাবি না মানার কারনে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি।

কালীগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি নিহার সুলতানা জানান, আমরা গত ৮ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ১১তম গ্রেডের জন্য সমাবেশ হয়ছিলাম। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম জানান আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি না হলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়ায় আমরা কমপ্লিট শাট ডাউন করছি।

ঝিনাইদহ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন বলেন, কালীগঞ্জ উপজেলায় ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে আজ বুধবার মাত্র ১৭টি বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকি ১৩৩টি বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়নি।

কালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ক্রেতাশূন্য মাছবাজার

মার্চ ১৩, ২০২৬

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত

মার্চ ১৩, ২০২৬

দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.