Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গ্যাস বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যশোরে ১১ দলের স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreAugust 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
গ্যাস সংকট, অনিমিত বিদ্যুৎ সরবরাহ, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ জনজীবনে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে অস্বাভাবিক ভুতুড়ে বিদ্যুৎ বিলের বোঝা সাধারণ গ্রাহকের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে ১১ দলীয় ঐক্য ১০ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে, গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসন করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, অন্যায্য ও ভুতুড়ে বিল বন্ধ এবং অতিরিক্ত আদায়কৃত অর্থ গ্রাহকদের সঙ্গে সমন্বয় করা।

পাশাপাশি চাল, ডাল, তেল, লবণ, চিনি ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাজার সিন্ডিকেট, মজুতদারি ও অসাধু মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজা, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, এনসিপির যশোর জেলা প্রধান সমন্বয়ক নুরুজ্জামান, খেলাফত মজলিস যশোর জেলা সেক্রেটারি মুফতি রাশেদুল ইসলাম, এলডিপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর শহর আমির মাওলানা ইসমাইল হোসেন, শহর সেক্রেটারি ইমরান হোসেনসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতারা বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.