Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৬, ২০২৫

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, মোমবাতি প্রাজ্জ্বলন করে সাংস্কৃতিক কর্মীদের যশোর মুক্ত দিবস পালন

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, মোমবাতি প্রাজ্জ্বলন করে সাংস্কৃতিক কর্মীদের যশোর মুক্ত দিবস পালন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল ও শহীদদের স্মরণে মোমবাতি প্রাজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস পালন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার বিকেলে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারে শহরের টাউন হল ময়দানের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে এই আয়োজন করা হয়। এতে প্রগ্রতিশীল বিভিন্ন রাজনীতিক দল, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবী মানুষেরা অংশ নেন। সবুজ জমিনে লাল পাড়ের শাড়ি জড়ানো নারী আর সবুজ পাঞ্জাবি গায়ে পুরুষেরা হাতে বিজয়ের পতাকা নিয়ে সরব উপস্থিতিতে যশোর মুক্ত দিবসের বিজয় আনন্দ ধরা দেয় গোটা টাউন হল ময়দান।

অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় দলীয় মুক্তিযুদ্ধের গান। এরপর সাংস্কৃতিক কর্মীরা গাইতে থাকেন সমবেত কণ্ঠে জাতীয় সংগীত। এতে শত শত কন্ঠে কন্ঠ মেলান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতীয় সংগীত শেষে বের হয় বিজয় মিছিল।

হাতে লাল সবুজের পতাকার সাথে মিছিলে উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের বিভিন্ন স্লোগান।

মিছিলটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে দড়াটানা, গাড়িখানা রোড হয়ে চিত্রা মোড়,হয়ে আবার একই স্থানে এসে মিলিত হয়।

সন্ধ্যায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনীতিক দল, সামাজিক, শিক্ষক সাংবাদিক নেতৃবৃন্দদের নিয়ে প্রজ্জ্বালন করা হয় মোমবাতি। এ সময় সমবেত কন্ঠে বেজে উঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।

এ জীবন পূণ্য করো দহন-দানে’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, টিআইবি যশোরের সাবেক সভাপতি শাহীন ইকবাল, সাংস্কৃতিকজন হারুন অর রশিদ, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু প্রমুখ।

জাতীয় সংগীত মোমবাতি প্রাজ্জ্বলন যশোর মুক্ত দিবস পালন সাংস্কৃতিক কর্মী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.