Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের আইন-শৃঙ্খলা কমিটির সভা

লাইসেন্স ও অনুমোদনহীন ভ্যান-রিকশা বন্ধে মাঠে নামছে প্রশাসন
banglarbhoreBy banglarbhoreAugust 10, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যানজট, অবৈধ দখল, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে যশোর শহরে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জেলা প্রশাসন। পৌরসভার অনুমোদন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া শহরে কোনো ভ্যান বা রিকশা চলাচল করতে দেওয়া হবে না। আগামী মাসের ১ তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে যানজট নিরসনে আগামী সাত দিনের মধ্যে মাঠে নামছে জেলা প্রশাসন, পৌরসভা ও ট্রাফিক বিভাগ। তাদের সঙ্গে থাকবেন স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় গত জুলাই মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধচিত্র পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থাপিত প্রতিবেদনে দেখা যায়, আগের সময়ের তুলনায় ডাকাতি, ছিনতাই ও মাদকের ঘটনা কিছুটা বেড়েছে। তবে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে সভায় উল্লেখ করা হয়। পাশাপাশি কিশোর গ্যাংয়ের বিস্তার ও সীমান্তকেন্দ্রিক চোরাচালান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি বলেন, ‘যশোরকে মাদকমুক্ত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এতে সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসতে হবে।’

জেলা প্রশাসক জানান, কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণে গত তিন মাস ধরে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। শুধু গত এক মাসেই ২০৪ জনকে বিভিন্ন মেয়াদে, সর্বোচ্চ তিন বছর পর্যন্ত, সাজা দেওয়া হয়েছে।

যানজট প্রসঙ্গে সভায় জানানো হয়, শহরের যানজটের অন্যতম কারণ অবৈধ দখল ও অনুমোদনহীন যানবাহন। এ সমস্যা সমাধানে পৌরসভা, ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করবে। আগামী সাত দিনের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। অভিযানে স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরাও যুক্ত থাকবেন।

শহরে ভ্যান ও রিকশা চলাচলের ক্ষেত্রেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌরসভার অনুমোদন এবং চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকলে কোনো ভ্যান বা রিকশা শহরে চলতে দেওয়া হবে না। আগামী মাসের ১ তারিখ থেকে এ সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর হবে।

পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, যশোরকে নিরাপদ রাখতে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে রাস্তার দুই পাশের অবৈধ দখল উচ্ছেদে অভিযান আরও জোরদার করা হবে। তিনি নাগরিকদের আইন মেনে চলার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।

পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) সৈয়দ রফিকুল হাসান বলেন, যানজট নিরসনের পাশাপাশি কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ এবং পৌর পার্কের নিরাপত্তা বাড়াতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সভায় ভৈরব নদের তীরে অবস্থিত ৬৪টি হাসপাতালের পরিবেশ অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী ইটিপি ও ডব্লিউটিপি রয়েছে কি না, তা যাচাই করে লাইসেন্স দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে লাইসেন্স প্রদানের প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও হয়রানিমুক্ত করার আহ্বান জানানো হয়।

মাদক চোরাচালান ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

সভায় এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবুতাহের মোহাম্মদ পারভেজ, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসেন সাফায়াত, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং ৪৯ ও ২১ বিজিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘আইন সবার জন্য সমান। শহরকে সুন্দর ও পরিকল্পিত করতে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.