Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা

adminbackupBy adminbackupAugust 10, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় যেসব নেতার বহিঃস্কারাদেশ প্রত্যাহার হয়েছে, তারা যে যে পদে ছিলো তারা স্বপদেই বহাল থেকে দলের নেতৃত্ব দেবেন। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে কাজ করার নির্দেশনা প্রদান করেন। বিগত ভুল থেকে শিক্ষা নেয়ারও আহবান জানান তিনি।

সোমবার বেলা ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মোল্যার মাঠে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু এ গণসংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন।

দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৭ জানুয়ারি নড়াইল ও লোহাগড়ার ৬ নেতাকে বহিঃষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। গত ৬ আগস্ট বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত পৃথক ছয়টি চিঠিতে ওই বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতৃবৃন্দ হলেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহেদুর রহমান পলাশ, সদর পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন।

এর আগে দলে ফেরা নেতৃবৃন্দ সোমবার সকালে প্রথম সড়ক পথে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল -১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে ঢাকা থেকে সড়ক পথে নড়াইলে আসেন। তাদেরকে প্রথমে কালনা সেতুর টোল প্লাজায় হাজার হাজার নেতাকর্মী ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

এরপর ৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে নেতৃবৃন্দ শহর প্রদক্ষিণ শেষে লক্ষীপাশা মোল্যার মাঠে গণসংবর্ধনায় যোগ দেন। সেখানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার শাহ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের নেতৃত্বে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা নেতৃবৃন্দকে পুনরায় ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন দলের নির্বাচিত নেতারা বহিস্কৃত থাকায় দলীয় কার্যক্রম ঝিমিয়ে পড়ে। চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.