Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৯, ২০২৫

যশোরে সড়কে প্রাণ গেল যুবকের

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে সড়কে প্রাণ গেল যুবকের
এ আই নির্মিত প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল একটি বাইসাইকেলে আঘাত করায় ঘটনাস্থলেই মারা গেছেন সনজিৎ বিশ্বাস (২২) নামে এক যুবক। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। আহত হন তিনজন।

সোমবার রাতে মণিরামপুর -রাজগঞ্জ সড়কের বিজয়রামপুর মহিলা আলিম মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

সনজিৎ মণিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন .. .. 

দুর্নীতি প্রতিরোধ করতে আমাদের সকলকে সততা ও ইনসাফের মধ্যে দায়িত্ব পালন করতে হবে : ডিসি

যশোরে সড়কে প্রাণ গেল যুবকেরআহতরা হলেন, নিহতের বন্ধু মোটরসাইকেল চালক মনা দাস, সাইকেলচালক বৈদ্যুতিক মিস্ত্রি আব্দুল মান্নান ও পথচারী আখতারুজ্জামান সুমন।

এদের মধ্যে মনা ও সুমনের বাড়ি তাহেরপুরে। আব্দুল মান্নানের বাড়ি কাশিপুর গ্রামে।

আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মণিরামপুর থানার এসআই ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ‘সোমবার রাত ৯ টার দিকে ফোনে জানতে পারি-রাজগঞ্জ সড়কের আকরাম মোড়ের অদূরে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

পরপরই ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে থানায় খবর দিই।’ এসআই ওবায়দুর রহমান বলেন, ‘রাত ৯টার দিকে তাহেরপুর এলাকার মনা মোটরসাইকেল চালিয়ে বন্ধু সনজিৎকে নিয়ে রাজগঞ্জের দিকে যাচ্ছিলেন।

বিজয়রামপুর মহিলা মাদ্রাসা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখি সাইকেলচালক আব্দুল মান্নান ও পথচারী সুমনকে ধাক্কা দেয়। তারা চারজন রাস্তায় ছিটকে পড়ে এবং মোটরসাইকেল আরোহী সনজিৎ ঘটনাস্থলে মারা যান।’

পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘হাসপাতালে আনার পর আমরা সনজিৎ নামে একজনকে মৃত অবস্থায় পাই।

আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।’

মোটরসাইকেল যশোর যুবক সাইকেল সড়ক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.