Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
  • পাইকগাছায় পানি সংলাপ
  • জীবননগরে পাঁকা ধান নিয়ে বিপাকে চাষিরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
  • শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার
  • যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

জীবননগরে ফুলকপি চাষে লাভবান চাষিরা

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
জীবননগরে ফুলকপি চাষে লাভবান চাষিরা
Share
Facebook Twitter LinkedIn

এম আই মুকুল, জীবননগর
চুয়াডাঙ্গার জীবননগরে ফুলকপি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা।

অল্প সময়ে অধিক লাভের জন্য অনেকেই করেছেন ফুলকপি চাষ। বর্তমান বাজারে ফুলকপির ভালো দাম পেয়ে খুশি চাষিরা।

উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে শীতকালীন বিভিন্ন সবজিতে মাঠ ভরে গেছে।

এ বছর ব্যপকভাবে শীতকালীন সবজি চাষ হয়েছে।

বিশেষ করে ফুলকপি চাষ উল্লেখযোগ্য হরে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চাষিরা ফুলকপি বাজারজাত করছেন। তাদের উৎপাদিত ফুলকপি বিভিন্ন যানবাহন বোঝাই করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

কেউ কিছু কিছু করে ফুলকপি বাজারে বিক্রি করছেন।

কেউ আবার চুক্তিভিত্তিতে ব্যাপারিদের কাছে বিক্রি করে দিচ্ছেন।

অনেকেই সাথী ফসল হিসেবে ফুল কপি চাষ করে বাড়তি আয়ের সুবিধা পাচ্ছেন।

বর্তমানে বাজারে এক হাজার থেকে বারশ; টাকা মণ দরে বিক্রি হচ্ছে ফুলকপি যা খুচরা পর্যায়ে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলার উথলী গ্রামের ফুলকপি চাষি শামিম হোসাইন বলেন, গতবছর সাফল্য পাওয়ার পর এবার ১ বিঘা জমিতে নিনজা জাতের ফুলকপি চাষ করেছি।

সবকিছু মিলিয়ে ৪০ হাজার টাকা খরচ হয়েছে।

জমির সব ফুলকপি একবারে ৯০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।

খরচ বাদে আড়াই মাসে ৫০ হাজার টাকা লাভ হয়েছে।

হাসাদহ গ্রামের মুনতাজ আলী নামের আরেক চাষি জানান, এবার কচু চাষ করে অনেক লোকসান হয়েছে। কচু উঠিয়ে সেই জমিতে ফুলকপি চাষ করেছি।

আল্লাহর রহমতে ফলন অনেক ভালো হয়েছে তাছাড়াও এবার ফুলকপির বাজারও ভালো।

এখন বাজারে ফুলকপি পাইকারি ১১০০ টাকা থেকে ১২০০ টাকা মণ বিক্রি হচ্ছে।

এক বিঘা জমিতে প্রায় ১শ’ মণ কপি উৎপাদন হচ্ছে। এমন বাজার থাকলে লাভের মুখ দেখতে পারবো।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, এবার প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাই কম হওয়ার কারণে উপজেলায় সকল শীতকালীন সবজি অনেক ভালো হয়েছে।

ফুলকপি চাষে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে ও কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে।

এ বছরে এ উপজেলায় মোট ২৫৬ একর জমিতে ফুলকপি চাষ হয়েছে।

চাষ চাষি জীবননগর ফুলকপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন

এপ্রিল ৩০, ২০২৬

মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 

এপ্রিল ৩০, ২০২৬

পাইকগাছায় পানি সংলাপ

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.