Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৩, ২০২৫

চৌগাছায় ইউপি সদস্য দা’র আঘাতে আহত-৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
চৌগাছায় ইউপি সদস্য দা’র আঘাতে আহত-৩
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের ইউপি সদস্য আলী কদর ও তার সন্ত্রাসী বাহিনীর ধারালো দা’র আঘাতে তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে হাউলী গ্রামের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। এই বিষয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীদের পরিবার। আহতরা চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহতরা হলেন, হাউলী গ্রামের আমিত হাসান দিপ্ত, জিলকত আলী ও সালামের স্ত্রী শাপলা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য আলী কদরকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এর জের ধরে ভুক্তভোগীদের সন্দেহ করতে থাকে আলী কদর।

শুক্রবার বিকেলে মাঠ থেকে ধান বাড়িতে নিয়ে আসার সময় আলী কদরের জমির উপর দিয়ে গরুর গাড়ি আসে। এই অপরাধে তাদেরকে এলোপাতাড়ি মারধকর করার এ সময় শাপলা খাতুন ও দীপ্ত মাথায় গুরুতর আঘাত পান। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আলী কদর বলেন, অনেকে শত্রুতা করে অনেক মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমার স্ত্রীও আহত হয়েছেন। আমি কারো গায়ে হাত তুলিনি।

পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, বর্তমান প্রেক্ষাপট এখন নাগালের বাইরে।

কোন পদক্ষেপ নিতে গেলে আবার নিজেকেই ঝামেলায় পড়তে হবে। তারপরও আমি দুই পক্ষের সাথে কথা বলে মিটিয়ে ফেলার চেষ্টা করছি।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম বলেন, দুই পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

আঘাত আহত ইউপি সদস্য চৌগাছা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.