Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর শেখকে খুলনায় গুলি করে হত্যা

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৫, ২০২৫Updated:ডিসেম্বর ১৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
খুলনার রূপসা সেতুর পূর্ব পাশে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর শেখ। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৯টি মামলা ছিল বলে জানা গেছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রূপসা এলাকার জাপুসা চৌরাস্তার পূর্ব পাশে এই ঘটনা ঘটে।

নিহত সাগর শেখ যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে খুলনায় আত্মগোপনে ছিলেন এবং রূপসা এলাকায় জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০টা ২০ মিনিটের দিকে গোলাগুলির শব্দ শুনে জাপুসা এলাকার এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। ৯৯৯ থেকে খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, পুলিশ গিয়ে দেখে নিহত সাগর শেখের মাথায় একটি এবং হাঁটুতে আরেকটি গুলি লেগেছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছিলেন।

আরও পড়ুন .. ..

যশোরে অটোরিকশা চালক শহীদ হত্যার প্রধান আসামি আলিফ আটক

তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, নিহত সাগর শেখ একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক, অস্ত্র, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ মোট ১৯টি মামলা রয়েছে।

সাগর শেখের ভাই রমজান শেখও ছিলেন কুখ্যাত সন্ত্রাসী, যার বিরুদ্ধে ৩২টি মামলা ছিল। রমজান শেখ যুবলীগ নেতা ম্যানসেলের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের ৮ মার্চ নিজ এলাকায় কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী ছিলেন এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও জানা যায়।

চলতি বছরের ১৬ মে বেলা ৩টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে খুলনার রূপসা এলাকা থেকেই সাগর শেখকে আটক করেছিল। পরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবারও রূপসা এলাকায় ঘাঁটি গাড়েন।

সাগর শেখের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাজলিয়া গ্রামে বলে র‌্যাবের একটি সূত্র জানিয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.