Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসর নিয়ে আলোচনা সমালোচনা ছিল তুঙ্গে। ২০২৫ সালের বিপিএলে একাধিক ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। আর গত বিপিএলের বেশ কয়েকটি দলের বিরুদ্ধে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়ার অভিযোগ উঠেছে।

শেষ পর্যন্ত বিসিবির হস্তক্ষেপে কিছু ক্রিকেটারের পাওনা পরিশোধ করেছে বিসিবি। বিসিবির সভাপতি হয়ে তামিম ইকবাল একাধিকবার জানিয়েছেন জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করতে চান না তারা। বিসিবি এখনও সেই একই সিদ্ধান্তে অটল আছে বলে জানিয়েছেন তামিম। এ ছাড়া এ বছর বিপিএল আয়োজন করা সম্ভব হবে না বলেই মনে করেন বিসিবি সভাপতি। তামিম এই ঘোষণা দিয়ে বলেছেন, ‘আমার মনে হয় না এ বছর বিপিএল হবে।’

এ প্রসঙ্গে তামিম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমার জন্য সবচেয়ে বড় লজিক হচ্ছে এই টুর্নামেন্ট কী বিসিবির জন্য টাকায় আয় করছে? না। আমরা কী লস করছি? হ্যাঁ। টুর্নামেন্ট কী ভালোভাবে চলছে? না। ছয়টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিন-চারটার নিয়ম ভাঙ্গার সমস্যা আছে। এতগুলা না হওয়ার পরও আমি কোনো কারণ দেখি না এটা করার জন্য আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে বা আমার মনোযোগ দিতে হবে।’

বাংলাদেশে বিপিএলের জনপ্রিয়তা এখনও আকাশচুম্বী। তবে এই টুর্নামেন্ট থেকে কোনোভাবেই লাভের মুখ দেখতে পারছে না বিসিবি। এ কারণে সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে চায় আয়োজকরা। ১২ থেকে ১৮ মাস লাগলেও সঠিকভাবে বিপিএল আয়োজন করতে চান তামিম। না হলে বিপিএলই আয়োজন করবেন না। সেটা আবারও বলে দিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি আরও যোগ করেন, ‘আমি এখনো বিশ্বাস করি বিপিএল খুবই ভালো প্রোডাক্ট। বিপিএল নিয়ে প্রচুর আগ্রহ আছে, মানুষ খেলা দেখতে আসে। এটাকে যদি সঠিকভাবে করা যায় এটার আগ্রহটা খুব সম্ভবত আরও বাড়ানো সম্ভব। কিন্তু ওইটার জন্য যদি আমাকে সময় নিতে হয় ১২, ১৮, ২৪ মাস, যত মাসই লাগুক। আমি যদি এটা করি তাহলে ঠিকঠাকভাবে করব। নাহলে আমি এটা করব না।’

বিপিএলে বিদেশী ফ্র্যাঞ্চাইজি আসার সম্ভাবনা নিয়ে তামিম বলেছেন, ‘আমাদের দেশের নিয়মকানুন, দেশের পলিসি তাদের পক্ষে যায় কিনা ওই জিনিসগুলো বসে আমাদের ক্লিয়ার ধারণা পেতে হবে। আমরা অ্যাপ্রোচ করতে পারি কিন্তু কোনো একটা পলিসির কারণে যদি সম্ভব না হয় তাহলে এটা হবে না। আমি বিশ্বাস করি এরকম ফ্র্যাঞ্চাইজি যদি আসে বিপিএলের ক্রেডিবিলিটি অনেক বেশি বাড়বে।’

##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.