Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৮, ২০২৫

মাগুরায় মনোনয়ন ফরম সংগ্রহ, পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক উত্তাপ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
মাগুরায় মনোনয়ন ফরম সংগ্রহ, পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক উত্তাপ
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনে বিএনপি এবং মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাগুরার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মাগুরা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন।
মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ দলীয় নেতাকর্মীরা।
অন্যদিকে মাগুরা-২ আসনে সাবেক বিএনপি সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক মহম্মদপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম আজম সাবুসহ বিএনপির একাংশের নেতাকর্মীরা।

এ ছাড়া গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ডা. খলিলুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের মনোনয়ন ফরম হস্তান্তর করেন।

এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদস্য সচিব তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করে দিয়েছেন। এ ঘটনায় তারা সংবাদ সম্মেলন করার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

এর পরপরই মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদস্য সচিব পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তারা জড়িত নন এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের দাবি, অতিরিক্ত ভিড়ের কারণে জেলা প্রশাসন কর্তৃপক্ষ নিজ দায়িত্বে লোকজন সরিয়ে দিয়েছে।

তারা আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে সিসি ক্যামেরা রয়েছে-যদি কেউ অভিযোগের প্রমাণ দিতে পারে, তবে তা উপস্থাপন করা হোক।

মনোনয়ন ফরম মাগুরা সংগ্রহ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.