Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
  • মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !
  • স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২
  • যশোর জেনারেল হাসপাতালে শয্যার চেয়ে তিন গুণ রোগী
  • সীমান্তের অভিযানে ভারতীয় শাড়ি থ্রিপিসসহ বিপুল পরিমাণের কসমেটিক্স জব্দ
  • পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৯, ২০২৫

হাদীর হত্যাকারীদের বিচার দাবিতে মাগুরায় বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
হাদীর হত্যাকারীদের বিচার দাবিতে মাগুরায় বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
ফ্যাসিবাদী আগ্রাসনে চিরবিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মাগুরায় ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মা নামাজের পর মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে শহীদ শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ চত্বর প্রদক্ষিণ করে ভায়নার মোড় গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, আজিজুর রহমান, রকিবুল ইসলাম, শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার সেলিম, মার্শাল জিহাদ, মোহাম্মদ হোসাইন, রাজিব মোল্লা, ওসমান গনি সাঈদীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ছাত্র গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ড একটি নৃশংস ও জঘন্য ঘটনা।

এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ বিচার মাগুরা হত্যাকারী হাদী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !

স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.