Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল

banglarbhoreBy banglarbhoreAugust 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, শুধু রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলে চলবে না; জামায়াতের কর্মীদের সমাজের মানুষের কল্যাণে নিবেদিত সমাজকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও বিপদগ্রস্তদের সহযোগিতা করা এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই একজন আদর্শ কর্মীর দায়িত্ব।

রোববার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বেগারিতলা বাজারসংলগ্ন টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম রসুল বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে কর্মীদের মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াতে হবে। একজন কর্মীর আচরণ, কথা ও কর্মকান্ডের মাধ্যমে সংগঠনের আদর্শ ও নৈতিকতার প্রতিফলন ঘটাতে হবে। মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই রাজনৈতিক কর্মীদের গ্রহণযোগ্যতা তৈরি হয়।

তিনি বলেন, দেশ ও সমাজ পরিবর্তনে শুধু স্লোগান যথেষ্ট নয়; প্রয়োজন সৎ, যোগ্য, দায়িত্বশীল ও নৈতিক নেতৃত্ব। এজন্য কর্মীদের জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নৈতিকতার উন্নয়ন ঘটাতে হবে। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান এবং বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, দেশের মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করে। এ প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতাকর্মীদের মানুষের কাছাকাছি যেতে হবে এবং তাদের মৌলিক অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আরশাদুল আলম কর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান। মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক বলেন, সংগঠনের মূল শক্তি তৃণমূলের কর্মীরা। তাই তাদের প্রশিক্ষিত, দক্ষ ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।

সম্মেলনে ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এইচএম শামীম হোসাইন বক্তব্য দেন।

ভোজগাতী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রহমত আলীর সভাপতিত্বে সম্মেলনে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.