Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা
  • যশোরে সরকারের উন্নয়ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবকদলের
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে যুবদলের প্রস্তুতি সভা
  • মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
  • লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত
  • মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
  • নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জিডি ট্রফির তিন দলের স্কোয়াড ঘোষণা : দুই দলে যশোরের চার খেলোয়াড়

banglarbhoreBy banglarbhoreAugust 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক

কদিন আগেই বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্টের আয়োজনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগেই জানা গিয়েছিল এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে জিডি (গেম ডেভলপমেন্ট) ট্রফি নামে।

টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়েছেন ওপেনার আসাদুল্লাহ হিল গালিব ও অফ স্পিনার আফিফ হোসেন লিখন। এছাড়া অনূর্ধ্ব-২৩ দলে বামহাতি ওপেনার আজিজুল হাকিম তামিম ও মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী অলিন। দলটির অধিনায়ক করা হয়েছে অলিনকে। এরই মধ্যে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী এই টুর্নামেন্টের পর্দা উঠছে আগামী শুক্রবার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সব ম্যাচ। তিন দলের অংশগ্রহণে লিগভিত্তিক এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে।

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। জয়ের জন্য থাকছে ২ পয়েন্ট, ম্যাচের ফল না হলে ১ পয়েন্ট এবং হারলে কোনো পয়েন্ট পাবে না কোনো দল। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর ৩০ আগস্ট অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে অনূর্ধ্ব-১৯ দল।

১ সেপ্টেম্বর মাঠে নামবে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২৩ দল। প্রথম পর্বে প্রতিটি দলের দুটি করে ম্যাচ খেলার পর আবার একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলবে তারা। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৯ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
নয়ন বাবু, আসাদুল্লাহ হিল গালিব, সৌরভ কর্মকার, ইমরান ভূঁইয়া, লরেন্স রয়, হোসাইন শেখ (অধিনায়ক), রিফাত হাওলাদার, আজহা বিন মুহিব, ইয়াসিন মজুমদার, মোহাম্মাদ আবদুল্লাহ, আলিফ হাসান লিখন, সাকিবুল ইসলাম, সিফাত আলী, মো. মাজেদুল, নুর এ আল ইসলাম জাভি।

স্ট্যান্ডবাই: বায়জিদ বোস্তামি, ফরহাদ আহমেদ, সুজন, মো. ইফতেখার, আয়মান হোসাইন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আবদুল্লাহ আল মুহি, শেখ জারিফ সিয়াম, কাওসার আহমেদ, আহসান আল মুমিন, ফারহান সাদিক, আদ্রিত ঘোষ, ফরিদ হোসাইন ফয়সাল (অধিনায়ক), রুবিউল হাসান অনিক, আল রাফি, আবদুর রহিম, রুবায় ইসলাম রিজন, তাফিউল আলম তামিম, শেখ আতিউর রহমান আকাশ, শাকিল আহমেদ, রাকিবুল হাসান।

স্ট্যান্ডবাই: মজহারুল ইসলাম সাগর, আল আমিন রনি, প্রথ কুমার নিলয়, রাকিব খান, শহিদুল ইসলাম, মেহরাব হাসান সিজান।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক, মো. রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী এলিন (অধিনায়ক), খালিদ হাসান, মো. রিজান হোসেন, আহরার আমিন, দেবাশিস সরকার দেবা, মো. আবদুল্লাহ, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, নুহায়েল সানদীদ, মো. স্বাধীন ইসলাম, মুহিউদ্দিন তারেক।

স্ট্যান্ডবাই: রাহিন আহমেদ, সাদ ইসলাম রাজিন, মারুফ মৃধা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা

    October 17, 2026

    যশোরে সরকারের উন্নয়ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবকদলের

    October 17, 2026

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে যুবদলের প্রস্তুতি সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.