Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২১, ২০২৫

মণিরামপুরে খালেদা জিয়ার দোয়া মাহফিলে ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২১, ২০২৫
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে খালেদা জিয়ার দোয়া মাহফিলে ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের মনিরামপুরে রোববার বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা, পৌর , ইউনিয়ন বিএনপিসহ তৃণমূলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করে বিএনপির প্রার্থী শহীদ ইকবাল হোসেনকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দলিয় কার্যালয়ের পাশে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, উপজেলা বিএনপির সহসভাপতি জিএম মিজানুর রহমান, কামরুজ্জামান শাহিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, হরিহরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, খেদাপাড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুনছুরুর রহমান, কামরুজ্জামান শাহিন, রবিউল ইসলাম, মোতালেব হোসেন, গাজী আব্দুস সাত্তার, শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, মফিজুর রহমান, আজিবর রহমান, আবু বক্কার সিদ্দিকী, খান শফিয়ার রহমান, জাহাঙ্গীর বিশ্বাস, একে আজাদ, কামরুজ্জামান, ফারুক হোসেন ছাড়াও ১৭ ইউনিয় ও পৌরসভার ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপিসহ তৃনমূলের নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে একাট্টা হয়ে ধানের শীষের পক্ষে কাজ করে বিএনপির প্রার্থী শহীদ ইকবাল হোসেনকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিকেল তিনটায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ছয়টার দিকে। অধ্যক্ষ মহসিন আলমের পরিচালনায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.