Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২২, ২০২৫

কোটচাঁদপুর মৎস্য প্রকল্পে লুটপাট

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুর মৎস্য প্রকল্পে লুটপাট
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা:
ঝিনাইদহের কোটচাঁদপুরে অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৎস্য প্রকল্পের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। একটি রাজনৈতিক দলের কয়েক জন নেতাকর্মী দিবালোকে এ লুটপাট করে বলে অভিযোগ।

ভুক্তভোগী স্থানীয় থানা ও নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। বরং ওই সন্ত্রাসীরা এখনো তার উপর হুমকি ধামকি অব্যাহত রেখেছে।

কোটচাঁদপুর উপজেলার দয়রামপুর গ্রামের বাসিন্দা বিআরটি’র অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মঈদুল ইসলাম গ্রামের পাশেই চিৎলার বিলে নিজের প্রায় ৭০ বিঘা জমিতে দুইটি পুকুর কেটে পুকুর পাড়ে আম জামসহ বিভিন্ন ফলের গাছের পাশাপাশি সুপারি, নারকেল, পেঁপে, ড্রাগনের বাগান তৈরি করেন।

অভিযোগে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট এলাকার কিছু বিপথগামী রাজনৈতিক লোক ওই মৎস্য প্রকল্পের ঘর ভাংচুর ও অগ্নিসংযোগসহ সাজানো প্রকল্পের সমস্ত ফলজ বাগান কেঁটে দেয়।

সেই সাথে পুকুরের মাছ, সিসি ক্যামেরা, বিদ্যুতের তারসহ বিভিন্ন জিনিসপত্রসহ স্থানীয় বাজারে তার নিজস্ব লাইব্রেরি এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শাড়ি কাপড় লুট করে নিয়ে যায়। পরবর্তীতে আরো ৪বার মৎস্য প্রকল্পে হামলা চালিয়ে ক্ষতিসাধনসহ পুকুরের পাড় কেটে দেয় ওই সন্ত্রাসীরা। এমনকি পুকুরের পাড় মেরামত করতে গেলে ওই সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।

এ বিষয়টি নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম বলেন, ভুক্তভোগী মঈদুল ইসলামের একটি লিখিত অভিযোগ পেয়েছি। জানতে পেরেছি ভুক্তভোগীর পুকুরের সামান্য কিছু জমি ও বিলের পানি নিষ্কাশন নিয়ে এলাকায় বিবাদীদের সাথে ঝামেলা রয়েছে। এই রেষারেষি নিয়ে এমন ঘটনা ঘটেছে।

যথাযথ কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে রিপোর্ট জমা দেবেন বলে জানান মৎস্য কর্মকর্তা। অপরদিকে থানায় জিডির বিষয়টি নিয়ে তদন্তকারী এএসআই কবির হোসেন জানান, ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.