Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রমজানের শুরুতেই লেবু, শসা, মরিচ ছাড়িয়েছে সেঞ্চুরি
  • পবিত্র রমজানে চিকিৎসক পরামর্শ
  • রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত করবেন না : প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আত্মশুদ্ধি, সংযম আর রহমতের বার্তায় “পবিত্র রমজান”
  • বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার নতুন কমিটি গঠন
  • যশোরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিল
  • যশোরে যুবকের পেটে মিলল ইয়াবা
  • আজ থেকে স্কুলের ছুটি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-৫ আসনে শরীককে আসন ছেড়ে দেয়ায় বিএনপির বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করায় বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বুধবার বিকালে মনিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মনিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না”-এমন বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নেতাকর্মীরা জানান, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। তারা দাবি করেন, ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেয়ার ইঙ্গিতও দেন তারা।

প্রসঙ্গত, আসনটিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট সমঝোতায় বুধবার দুপুরে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে। এম ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তন করার প্রতিবাদে এ বিক্ষোভ করেন এম শহীদ ইকবালের সমর্থকেরা।

আসন বিএনপির বিক্ষোভ যশোর-৫
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রমজানের শুরুতেই লেবু, শসা, মরিচ ছাড়িয়েছে সেঞ্চুরি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজানে চিকিৎসক পরামর্শ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত করবেন না : প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.