Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৪, ২০২৫

যশোর-৫ জমিয়তকে ছেড়ে দেয়ায় মণিরামপুরে বিএনপির বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর-৫ জমিয়তকে ছেড়ে দেয়ায় মণিরামপুরে বিএনপির বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

মনিরামপুর সংবাদদাতা
যশোর-৫ মণিরামপুর আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয়ার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির হাজারো নেতাকর্মী। ইতোপূর্বে এ আসনটিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়।

কিন্তু বুধবার এ আসনটিতে বিএনপির শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসিচব রশিদ বিন ওয়াক্কাসের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার পরপরই উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আক্তার খান, খান শফিয়ার রহমান, সন্তোষ স্বর প্রমুখ।

সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ বলেন, এ আসনে বিজয়ী হতে হলে জমিয়তের গণবিচ্ছিন্ন যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাসের পরিবর্তে বিএনপির সভাপতি জনপ্রিয় নেতা শহীদ ইকবালকে মনোনীত করতে হবে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে সদ্য ঘোষিত প্রার্থী জমিয়তের রশিদ বিন ওয়াক্কাস মোবাইল ফোনে বলেন, আমি ঢাকায় আছি।

বিএনপি বিক্ষোভ করবে এটা স্বাভাবিক। জোটের (জমিয়ত) পক্ষ থেকে বিএনপি আমাকে মনোনয়ন (প্রার্থী) দিয়েছে। আশা করছি সব ঠিক হয়ে যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.