বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন ও সদস্য সচিব খবির গাজী এই নতুন কমিটিগুলোর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।
তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটিগুলো গঠন করা হয়েছে বলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ জানিয়েছেন।
অভয়নগর উপজেলায় ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিতে জহির উদ্দিনকে আহ্বায়ক এবং শেখ ফরিদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়কগণ করা হয়েছে মনিরুল ইসলাম লাভলু বাঘা, এম এ ওহেদ, সৈয়দ ফরিদুল ইসলাম, প্রহল্লাদ সাহা, শেখ আব্দুল কাদের, এম এম আব্দুল গফফার, জাকির হোসেন, মোসাদ্দেক হোসেন (নান্টু) এবং হাফিজুর রহমান। এছাড়া ৩৯ জনকে সদস্য করা হয়েছে।
নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির ২৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মনিরুল ইসলাম লাচ্ছূ (বাঘা)-কে আহ্বায়ক এবং মোসাদ্দেক হোসেন নান্টুকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক অরুন দাস অনিক, ওমর আলী, সাইফুল ইসলাম বকুল, মাসুদ ফরাজী, আলমগীর ফরাজী ও মিঝন চৌধুরী।
সদস্য শ্রী বিশ্বপদ, ইবাদ আলী মুন্সি, আলীম মোড়ল, আ. সালাম মোড়ল, ঈমান আলী, শাহাজাহান আলী, কালাম সিকদার, জবেদ আলী, জিয়াউর রহমান, সোহেল, কোরবান আলী, গোলাম আজম খান, আলতাফ শেখ, ঈমান আলী মোল্যা, শফিকুল ইসলাম, বুলবুল ফকির, শেখ দেলোয়ার হোসেন, শেখ ইমন, শেখ আব্দুস সালাম, ইমরান এবং মো. মনির।
