Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
  • কেশবপুরে নারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়লো বাস
  • মাগুরা : সাত সন্তানের মুখে হাসি ফোটাতে স্বামীহারা মেরির পাশে ইউএনও
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরা : সাত সন্তানের মুখে হাসি ফোটাতে স্বামীহারা মেরির পাশে ইউএনও

banglarbhoreBy banglarbhoreSeptember 4, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুইতারা এলাকায় মৃত সমীর মোল্লার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার।

জানা যায়, গত ২৯ আগস্ট রাজমিস্ত্রিসমীর মোল্লা মৃত্যুকালে স্ত্রী মেরি খাতুন ও সাত সন্তান রেখে যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম আর্থিক সংকটে পড়ে পরিবারটি। ১৬ বছর বয়সী বড় সন্তান এবং মাত্র ৫ মাস বয়সী ছোট শিশুকে নিয়ে বিধবা মেরির পরিবারে দেখা দেয় গভীর অনিশ্চয়তা।

গ্রাম পুলিশের মাধ্যমে পরিবারটির অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার নিজে জুইতারা এলাকায় গিয়ে মেরি খাতুন ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং পরিবারের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন।

গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক বলেন, “সমীর মোল্লার মৃত্যুর পর তার স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে পরিবারটি খুবই অসহায় অবস্থায় পড়ে। সংসার চালানোর মতো আর্থিকভাবে স্বচ্ছল কোনো ব্যক্তি পরিবারটিতে নেই—বিষয়টি জানতে পেরে আমি ইউএনও মহোদয়কে জানাই। পরিবারের অবস্থা শোনার পর তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।”

পরিবারটির ভবিষ্যতের কথা বিবেচনা করে ইউএনও মেহেরুন্নাহার সরকারি অর্থায়নে তাদের জন্য টিনের ঘর ও একটি টয়লেট নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন।

এদিকে, অসহায় পরিবারটির এমন দুরবস্থার কথা জানতে পেরে স্থানীয় এলাকাবাসীও নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন।

স্বামীকে হারিয়ে সাত সন্তান নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মেরি খাতুন উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতায় নতুন করে আশার আলো দেখছেন। স্থানীয়রা পরিবারটির সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ জীবনযাপনের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে আরও সহযোগিতা কামনা করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

    September 4, 2026

    যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

    September 4, 2026

    কেশবপুরে নারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়লো বাস

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.