Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা

banglarbhoreBy banglarbhoreSeptember 4, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের চৌগাছায় অবৈধভাবে অন্যত্র নিয়ে যাওয়ার সময় ১৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় ভ্যানচালক ও সার ডিলারের ম্যানেজারকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সার ডিলারের লাইসেন্স বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা পর চৌগাছা পৌরসভার চৌগাছা-ঝিকরগাছা সড়কের হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার সার ডিলার মেসার্স শয়ন ট্রেডার্স থেকে ১৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার অন্যত্র বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা ভ্যানটি আটক করে প্রশাসনকে খবর দেন। এ সময় সার নিয়ে যাওয়া বকুল ইসলাম (৩৮) পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব হাসান।

অবৈধভাবে সার পরিবহনের দায়ে ভ্যানচালক আমির হোসেনকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়।

এ ছাড়া সরকারি সার অন্যত্র পাচার ও বেশি দামে বিক্রির দায়ে মেসার্স শয়ন ট্রেডার্সের ম্যানেজার পলাশকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

একই সঙ্গে সার ডিলার মেসার্স শয়ন ট্রেডার্সের লাইসেন্স বাতিলের নির্দেশ দেয়া হয়। জব্দ করা ১৫ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.